# Tags

ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন,গাড়ী ভাঙচুর,সড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি : বিএনপি- জামায়াতের টানা তিন দিনের অবরোধের ৩য় দিন আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোলে একটি চিনি বোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর সেতু এলাকায় একটি চিনি বোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফেনীর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামে এক ব্যক্তি জানায় আনুমানিক ভোর ৪টার দিকে ১০/১২ জন লোক অবরোধ সমর্থনে মিছিল করে। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক আসে সে ট্রাকটিকে অবরোধ সর্মথকরা ভাঙচুর করে পরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এরপর আশপাশের লোকজন বের হয়ে আসে ফায়ার সার্ভিসকে খবর সার্ভিস এসে গাড়িটির আগুন নিভায়।

ফায়ার সার্ভিসের ফেনীর ভারপ্রাপ্ত স্টেশান অফিসার ওয়াসি আজাদ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৪টারর দিকে খবর পাই লালপোলে একটি ট্রাকে আগুন লাগে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ফায়ার সার্ভিসের গাড়ী সময়মত পৌঁছতে না পারলে হয়তো সম্পূর্ণ ট্রাকটি পুড়ে যেত। তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সকাল থেকে ঢিলেঢালাভাবে বিএনপি’র তৃতীয় দিনের অবরোধ চলছে। শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করে। এছাড়া বিএনপি’র নেতাকর্মীরা মহাসড়কে মহিপাল অংশে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ছিটকে পড়ে।

পুলিশ সুপার জাকির হাসান জানান, সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চতি কারণে ২৪ ঘন্টা পুলিশ মাঠে রয়েছে। কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা রয়েছে। গত তিনদিনে ফেনীতে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। তবে জেলার ছয়টি থানায় ২৪২জনকে আসামী করে ১২টি নাশকায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।